Facebook Money: ফেসবুক রিলস-এ কত ভিউ থাকলে হবে আয়? জেনে নিন

 

হাইলাইটস

  • সাম্প্রতিক সময় মেটা, রিলস-এ প্রচুর অর্থ বিনিয়োগ করছে।
  • রিল থেকে টাকা আয় করার একাধিক সুযোগ দিচ্ছে ফেসবুক।
  • ফেসবুক রিলস থেকে কী ভাবে আয় করবেন জেনে নিন।
সাম্প্রতিক সময় ফেসবুকের মূল কোম্পানি মেটা, রিলস-এ প্রচুর অর্থ বিনিয়োগ করছে। ফেসবুকের রিলে সোশ্যাল মিডিয়া কোম্পানি টিকটকের মত ছোট ভিডিয়ো হয়ে থাকে। এখন ফেসবুকের রিলস থেকেও ভালো টাকা আয় করা সম্ভব। রিল থেকে টাকা আয় করার একাধিক সুযোগ দিচ্ছে ফেসবুক।
মেটার মতে রিলস হল ফেসবুকে সব থেকে দ্রুত উন্নতি করা ভিডিয়ো ফরম্যাট। বস্তুত মেটার 150টি দেশের তথ্য অনুযায়ী, ব্যবহারকারীরা ফেসবুক ও ইনস্টাগ্রামে আর্ধেক সময় রিলস দেখে কাটায়। একটি ফেসলুক রিল মূলত 3 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত দীর্ঘ্য হয়ে থাকে।

ফেসবুক রিলস থেকে কী ভাবে টাকা আয় করবেন জেনে নিন:


1. অ্যাড - একজন ব্যক্তির 10 হাজার ফলোয়ার, 5টি ভিডিয়ো এবং গত 60 দিনে 6 লাখ মিনিটের ভিউ থাকলে সে রিলস-এ অ্যাড দেওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। এই অ্যাড থেকে আসা অর্থের 55 শতাংশ আপনি এবং 45 শতাংশ ফেসবুক পাবে। এর আগে ফেসবুকের রিলস-এ অ্যাড দেওয়া যেত না। শুধুমাত্র ভিডিয়োতে অ্যাড দেওয়া যেত।

2. স্টারস - সম্প্রতি ফেসবুক রিলস থেকে অর্থ আয়ের নতুন একটি মাধ্যম আনার কথা ঘোষণা করেছে মেটা। এই নতুন ফিচারে একজন ব্যবহারকারী রিলস দেখার সময় স্টার দিতে পারবে। প্রতি 100 স্টারে 1 ডলার পাওয়া যাবে।


3. রিলস বোনাস প্রোগ্রাম - রিলস আনার পর থেকে মেটা একাধিক ভাবে রিলস-এ টাকা আয় করার সুযোগ তৈরি করছে। যার মধ্যে অন্যতম একটি উপায় হল রিলস প্লে বোনাস প্রোগ্রাম। এই প্রকল্পে মেটা কোনও ভিডিয়োতে 30 দিনে 1 হাজার ভিউ এলে টাকা দিয়ে থাকে। এই প্রকল্পের অধীনে 35 হাজার ডলার বা 28 লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে।


Post a Comment

1 Comments