কপি পোষ্ট...
একজন দক্ষ হ্যাকারের সক্ষমতা অনেক। সামান্য কিছু দুর্বলতা পেলেও, সেটা ব্যবহার করে পুরো একটি ব্যবসাকে পথে বসিয়ে দেয়া সম্ভব বা একটা মানুষের লাইফ পুরোপুরি নষ্ট করে দেয়া সম্ভব। হ্যাকাররা কি কি করতে পারে তা নিয়ে সচেতনতা বাড়াতে, আমার আলোচনাকে দুইভাগে উল্লেখ করছি এখানে।
১. আপনাকে আক্রমণ :
হ্যাকার বা হ্যাকার গ্ৰুপ সরাসরি আপনাকে টার্গেট করে আক্রমণ করতে পারে। সরাসরি আপনাকে আক্রমণ করে প্রথম যেই কাজটা হ্যাকার করতে পারে তা হলো - আপনার গোপনীয় বা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা। বিশেষ করে আপনার ফোন নাম্বার, ব্যাংকের তথ্য বা বিকাশের মতো তথ্য। এই তথ্য চুরি করার পরে তারা আপনার টাকা পয়সা নেয়ার চেষ্টা করতে পারে বা ব্ল্যাকমেইল করে ফাঁসাতে পারে। অনেক সময় ব্ল্যাকমেইল করেই ক্ষান্ত হয় না বরং আপনার তথ্য / ভুয়া তথ্য ছড়িয়ে দিয়ে আপনার লাইফটাই নষ্ট করে দিতে পারে।
আমার কথাগুলো অবিশ্বাস্য লাগতেই পারে আপনার কাছে। আমি একটি হ্যাকিং টুলসের স্ক্রিনশট যুক্ত করলাম নিচে, দেখুন। এই একটা টুলস ব্যবহার করে অনায়াসেই একটি কম্পিউটারের ক্যামেরা ব্যবহার করে দেখা যেতে পারে, পাসওয়ার্ড চুরি করা যেতে পারে।
আরেকটি টুলস দেখুন - প্রতি মুহূর্তে হাজার হাজার request দেয়ার মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠান বা নেটওয়ার্ককে দুর্বল করে দিতে পারে। কখনো আবার নেটওয়ার্কে থাকা ডিভাইসকে অকেজো করেও দিতে পারে। একটা ওয়েবসাইট ডাউন হয়ে থাকলে নিঃসন্দেহে সেটা ব্যবসার জন্য ক্ষতিকর।
এমন আরও অনেক টুলস এবং টেকনিক রয়েছে যেগুলো হ্যাকররা ব্যবহার করে আপনার ক্ষতি করতে পারে।
২. আপনাকে ব্যবহার করে আক্রমণ :
আমাদের অনেক বড় একটা ভুল ধারণা আছে হ্যাকিং নিয়ে। সেটা দূর করা খুবই জরুরি। আমরা অনেকেই মনে করি - "আরে ভাই, আমার ব্যাংকে আছে মাত্র ২০০ টাকা। আমাকে হ্যাক করে আর কি করবে!"
একজন হ্যাকারের দরকার নেই তো আপনার ওই ২০০ টাকা নেয়ার। আরেকটা বিষয় হলো - হ্যাকার আপনার টাকাই নিবে এটা কেন ভাবছেন? হ্যাকারদের কাজের মূলনীতি হলো গোপনীয়তা। নিজের পরিচয় গোপন রেখে আক্রমণ দিতে হ্যাকার আপনাকে ব্যবহার করতে পারে। এইযে নিচের স্ক্রিনশটটি খেয়াল করুন।
এই টুলসের মাধ্যমে সরাসরি টার্গেট ব্যক্তির কম্পিউটার ব্যবহার করা যাচ্ছে। যা কমান্ড দেয়া হচ্ছে সেটা ওই কম্পিউটারে রান হচ্ছে। এখন হ্যাকার চাইলে হ্যাক হওয়া কম্পিউটারে কোন হ্যাকিং টুলস ডাউনলোড করে সেটা দিয়ে অন্য কোন প্রতিষ্ঠানে আক্রমণ চালাতে পারে। পুলিশ যদি খোঁজ নেয় তাহলে খুঁজে পাবে আপনাকে - আপনার কম্পিউটার ব্যবহার করা হ্যাকারকে না। ক্ষতি হবে আপনার।
একজন দক্ষ হ্যাকার আসলেই ভয়ংকর হতে পারে এবং অনেক ক্ষতিকর কিছু করতে পারে। আমার আপনার সচেতনতা সবচেয়ে বড় ওষুধ। এছাড়াও আপনার ব্যবসা বা ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে, অভিজ্ঞ ইথিক্যাল হ্যাকারদের পরামর্শ নিতে পারেন। এতে করে খারাপ হ্যাকার আক্রমণের আগেই আপনার নিরাপত্তা দুর্বলতা ঠিক করে ফেলতে পারবেন।
- অপব্যবহার রোধে আমি টুলসের নাম গুলো ঢেকে দিয়েছি

0 Comments