IND vs AUS, WTC FINAL 2023 : তাহলে কি ফিট না হওয়া সত্ত্বেও তাঁকে স্কোয়াডে রাখা হয়েছিল? শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালই নয়, অ্যাসেজ সিরিজের শুরুতেও তাঁকে পাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হল।

Image Credit Source: Cricket Australia
লন্ডন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বিরাট ধাক্কা অজি শিবিরে। ছিটকে গেলেন তারকা পেসার জশ হ্যাজলউড। দীর্ঘ সময় ধরেই চোট রয়েছে তাঁর। এরপরও তাঁকে স্কোয়াডে রাখা হয়েছিল। অজি টিম ম্যানেজমেন্ট জানিয়েছিল, ফিট হয়ে উঠেছেন তিনি। কিন্তু ফাইনালের দু-দিন আগে ছিটকে গেলেন জশ। তাহলে কি ফিট না হওয়া সত্ত্বেও তাঁকে স্কোয়াডে রাখা হয়েছিল? শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালই নয়, অ্যাসেজ সিরিজের শুরুতেও তাঁকে পাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হল।

0 Comments