ইপিএস-এর আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩, দক্ষিণ কোরিয়া লটারি আবেদন ২০২৩ ‍eps. boesl.gov.bd





ইপিএস-এর আওতায় ই৯ ভিসায় দক্ষিণ কোরিয়ার শিল্পখাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরিতে নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি) অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্তপূরণ সাপেক্ষে নির্ধারিত নিবন্ধন সাইট eps.boesl.gov.bd অনলাইন নিবন্ধন সম্পন্ন করা যাবে। 


কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা ও শর্তাবলী:

১। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;

২। পাসপোর্ট-এর মেয়াদ ৬ জুন ২০২৩ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;

৩। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;

৪। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর (জন্ম তারিখ জুন ১৪, ১৯৮৪ থেকে জুন ১৩, ২০০৫ এর মধ্যে হতে হবে);

৫। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথপোকথনে মার্জিত হতে হবে;

৬। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে; 

৭। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;

৮। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে; 

৯। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;

১০। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তির অযোগ্য বলে বিবেচিত হবেন;

১১। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;

১২। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং

১৩। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।



নিবন্ধন সংক্রান্ত তথ্য:

ক) অনলাইন প্রাথমিক নিবন্ধন: আগামী ৬ জুন সকাল ১০টা থেকে ৮ জুন ২০২৩ খ্রি. বিকাল ৪ ঘটিকা পর্যন্ত।

খ) অনলাইন প্রাথমিক নিবন্ধনকৃত প্রার্থীর সংখ্যা ২০০০০ (বিশ হাজার)-এর বেশি হলে এইচআরডি কোরিয়া কর্তৃক লটারির মাধ্যমে কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি)'তে অংশগ্রহণের লক্ষ্যে চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রার্থী নির্বাচন করা হবে।  

গ) লটারি: আগামী ১১ জুন ২০২৩ খ্রি. তারিখ সকাল ১১ ঘটিকায় বোয়েসেল-এর অভিবাসি সম্মিলন হলে অনুষ্ঠিত হবে।

ঘ) চূড়ান্ত নিবন্ধন: আগামী ১৩ জুন ২০২৩ খ্রি. তারিখ থেকে রোস্টার ভিত্তিক শুরু হবে।

ঙ) চূড়ান্ত নিবন্ধনকারী অর্থাৎ প্রবেশ পত্র গ্রহণকারী প্রার্থীদের ব্যক্তিভিত্তিক পরীক্ষায় আগামী ২৫ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখ-এ প্রবাসী কল্যাণ ভবন এর নির্ধারিত ইউবিটি-হল-এ অনুষ্ঠিত হবে। 


এ সংক্রান্ত চূড়ান্ত নোটিশ পূর্বের পোস্ট এ আছে। বিষয়টি বহুল প্রচারের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। 


দক্ষিণ কোরিয়া লটারি পেতে কি কি লাগে

  • এডুকেশনাল কোয়ালিফিকেশন এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তির্ণ
  • পাসপোর্ট এর মেয়াদ জুন মাসের ৬ তারিখ পর্যন্ত হালনাগাত থাকতে হবে।
  • পাসপোর্ট ও ভোটার আইডি কার্ড এর তথ্য ও ছবি মিল থাকতে হবে
  • প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৯  বছর। 
  • আচার-ব্যবহার, পোষাক-পরিচ্ছেদ, কনভারসেশন মার্জিত হতে হবে
  • থ্রিডি, নোংরা, কঠিন ও বিপজ্জনক কাজে আগ্রহ থাকতে হবে
  • রং বোঝার সক্ষমতা থাকতে হবে
  • কোরিয়ান ভাষা, পড়তে, লিখতে ও বুঝতে পারতে হবে
  • মাদকাসক্ত/সিফিলিস ডিটেক্ট হলে অযোগ্য বলে গণ্য হবে
  • ফৌজদারী বা অন্য অপরাধে জেল/শাস্তি প্রাপ্ত হলে অযোগ্য হবে
  • দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে গেলে অযোগ্য হবে
  • দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকলে অযোগ হিসেবে গন্য হবেেই
  • ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি থাকলে অযোগ্য বলে গন্য হবে

    দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ আবেদন কবে ছাড়বে?

    দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ বোয়েসেল (বাংলাদেশ ওভারসিজ এপ্লয়মেন্ট অ্যান্ড সর্ভিস) এর নোটিশ অনুযায়ী আগামি ৬ই জুন ২০২৩ তারিখ শুরু হবে এবং ৮ই জুন ২০২৩ অর্থাৎ ২ দিন বলবৎ থাকবে।

    দক্ষিণ কোরিয়ার বেতন কত?

      বাংলাদেশী মানুষের সততা ও দক্ষতা অনুযায়ী প্রতি বছর হাজারো কর্মী নিয়োগ দিচ্ছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার লটারি পাওয়ার পর কোরিয়ান ভাষায় উত্তির্ণ হতে পারলে ১ লক্ষ ৫০ হাজার টাকা থেকে শুরু করে তৎউর্ধে পর্যন্ত বেতনে চাকরি দিচ্ছে। 

      বাংলাদেশী হাজারো তরুণের স্বপ্ন দক্ষিণ কোরিয়ার লটারিতে সুযোগ পাওয়ার। কারণ স্বপ্ন দেখার মত নুতন একটা পৃথিবী দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার টাকার মান আমাদের দেশের তুলনায় অনেক বেশি। এবং দক্ষিণ কোরিয়ার সুযোগ সুবিধা অনেক ভালো।  ২০০৭ সালে দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠানোর বিষয় চুক্তি হয়। এর প্রেক্ষিতে ২০০৮ সাল থেকে বিভিন্ন কাজের উদ্দেশ্যে বাংলাদেশ দক্ষিণ কোরিয়া কর্মী প্রেরণ করছে। দক্ষিণ কোরিয়া কর্মী পাঠানোর ক্ষেত্রে কিছু নিয়ম শর্তাদী মানতে হয়।

      দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ আবেদন করতে কি কি লাগে

      দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ আবেদন করতে eps.boesl.gov.bd ওয়েবসাইট ব্যবহার করুন। আবেদন করার সময় আপনার নিম্মোক্ত কাগজপত্র প্রয়োজন হবে।

      • পাসপোর্ট স্ক্যান কপি (৬০ কেবি সাইজের)
      • ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড- ১৪ কেবি সাইজের)
      • এসএসসির সার্টিফিকেট
      • আবেদন ফি (বিকাশে পেমেন্ট করতে পারবেন)

      দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ নিয়ম কানুন

      • প্রাথমিক নিবন্ধন শুরু হবে আগামী ৬ই জুন ২০২৩ সকাল ১০ টা থেকে ৮ই জুন ২০২৩ বিকাল ৪ টা পর্যন্ত।
      • নিবন্ধনকৃত প্রার্থীর সংখ্যা ২০ হাজার হওয়ার পর লটারির মাধ্যমে ভাষা পরীক্ষায় অংশগ্রহনের জন্য নির্বাচন করা হবে।
      • ১১ই জুন ২০২৩ ইং বোয়েসেলে লটারি অনুষ্ঠিত হবে। 
      • চুড়ান্ত নিবন্ধন শুরু হবে ১৩ই জুন ২০২৩ তারিখ থেকে
      • ২৫শে জুলাই থেকে ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত প্রবেশপত্রধারীদের ব্যাক্তিভিত্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে
      • প্রবাসী কল্যাণ ভবন এর নির্দিষ্ট ইউবিটি হলে চুড়ান্ত পরীক্ষা হবে

      দক্ষিণ কোরিয়ায় ভাষা পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তারা এই নোটিশটি পড়তে পারেন।

      ভাষা পরীক্ষায় অংশগ্রহণ প্রার্থীদের করণীয়

      বোয়েসেলের সরকারি নোটিশ বোর্ডের লিংক

        দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ অনলাইন আবেদন

        দক্ষিণ কোরিয়ার লটারি ২০২৩ এর আবেদন অবশ্যই অনলাইনে নির্দিস্ট সরকারি ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। এক্ষেত্রে প্রথমে বিকাশের মাধ্যমে নির্দিষ্ট ফি প্রদান করতে হবে। বিকাশে ফি প্রদান করার পর আপনাকে একটা ট্রানজেকশন আইডি দেওয়া হবে। অনলাইনে আবেদন সময় এই ট্রানজেকশন আইডি প্রয়োজন হবে।

        দক্ষিণ কোরিয়া লটারির ফি প্রদান করুন বিকাশে

        বিকাশ অ্যাপের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার ফি প্রদান করতে পারবেন। সেজন্য বিকাশ অ্যাপ ওপেন করে সেখান থেকে এডুকেশন ফি অপশনে যান তারপর এখানে ট্রেনিং অপশনে ক্লিক করুন। তারপর নিচের দিকে BOESL ট্রেনিং অপশন পেয়ে যাবেন সেটার উপর ক্লিক করুন। অথবা উপরে সার্চ মেনুতে BOESL টাইপ করলেও পেয়ে যাবেন। এপর সেখানে বর্তমান মাস অর্থাৎ JUNE 2023 সিলেক্ট করুন এবং আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন।

        দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ আবেদন করার নিয়ম

        দক্ষিণ কোরিয়া লটারির আবেদন করার জন্য বোয়েসেলের সরকারি ওয়েবসাইট eps.boesl.gov.bd ভিজিট করুন। তারপর এখানে আপনার সামনে এমন একটি পেইজ দেখাবে

        দক্ষিন কোরিয়া লটারি ২০২৩, দক্ষিণ কোরিয়া লটারি আবেদন ২০২৩ ‍south korea lottery 2023
        দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩

        প্রথমে এই ছোট ফরমটি পূরন করতে হবে। এরপর আপনার সামনে বিস্তারিত ফরম আসবে সেটাও পূরন করতে হবে। এখানে:-

        1. পাসপোর্ট নম্বর লিখুন
        2. যেই মাধ্যমে পেমেন্ট করেছেন সেটা অর্থাৎ বিকাশ সিলেক্ট করুন
        3. ট্রানজেকশন আইডি লিখুন 
        4. ক্যাপচা পূরন করে সাবমিট বাটনে চাপ দিন 

        তথ্যগুলো সতর্কতার সহিত পূরণ করবেন। এবং ফি প্রদান করার সময় ট্রানজেকশন আইডি না পেলে হেল্পলাইন 16247 এ কল করুন। দুইবার পেমেন্ট করবেন না।

        দক্ষিন কোরিয়া লটারি ২০২৩, দক্ষিণ কোরিয়া লটারি আবেদন ২০২৩ ‍south korea lottery 2023 online
        দক্ষিণ কোরিয়া লটারি আবেদন ২০২৩

        সাবমিট করার পর ২য় স্টেপে আপনার সামনে মূল ফরমটি ওপেন হবে। এখানে ফরমে উল্লেখিত সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এখানে ফরমে বর্ণিত তথ্যগুলো পূরন করুন

        • পাসপোর্ট নম্বর (ইতিপূর্বে ছোট ফরম পূরন করার সময় দেওয়া হয়েছে)
        • ইংরেজিতে পুরো নাম (পাসপোর্টে যেভাবে আছে)
        • আপনার জেন্ডার, পুরুষ নাকি মহিলা সিলেক্ট করুন
        • পাসপোর্ট ইস্যু (যেই তারিখে করা হয়েছে) ডেট দিন
        • পাসপোর্ট এক্সপায়ার (যেই তারিখে মেয়াদ শেষ হবে) ডেট দিন
        • জন্ম তারিখ সিলেক্ট করুন
        • এসএসসি পাশ সিলেক্ট করুন
        • টেকনিলেকল বোর্ড বা ডিপ্লমা থেকে এসএসসি হলে সেটা সিলেক্ট করুন
        • জাতীয় পরিচয় পত্র নম্বর দিন
        • ইমেইল আইডি দিন
        • পাসপোর্ট এর স্ক্যান কপি আপলোড করুন
        • পাসপোর্ট সাইজ ছবি আপলোড করুন
        • ইন্ডাস্ট্রী ক্যাটাগরি দেওয়া থাকবে
        • ইন্ডাস্ট্রী সাব ক্যটাগরি সিলেক্ট করুন, আপনি যেই কাজে যেতে চাচ্ছেন
        • কোরিয়ায় অবস্থান সম্পর্কিত তথ্য থাকলে দিন

        সবশেষে সকল তথ্য পূণরায় রিভিশন দিয়ে ফরমটি সাবমিট করুন।

        পরিশেষে

        এই আর্টিকেলে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আবেদনের নিয়ম ও আবেদন করতে কি কি লাগবে, কারা আবেদন করতে পারবে ইত্যাদি সকল তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। আশাকরি সবাই দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ এর ব্যাপারে একটা ধারনা পেয়ে গেছেন। যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন।


        Post a Comment

        0 Comments