হ্যাঁ অবশ্যই হ্যাক করা সম্ভব।
এখন তো আরো ভালো হয়েছে ,সবাই হ্যাকার অর্থাৎ বাদ যাবে না একটি শিশু ও এমন টাইপ ব্যাপার ।অন্যের স্ক্রিপ্ট ব্যবহার করে অনায়াসেই হ্যাক হয়ে যাচ্ছে আপনার একাউন্ট ,আপনি ধরতে ও পারবেন না ।এমনকি লগইন এলার্ট ও পাবেন না ,এমন প্রযুক্তি ও বের হয়েছে ।আসলে এসব খুব একটা কঠিন নয়।এখন লিনাক্স ,প্রোগ্রামিং ,হ্যাকিং টুলস জানে না কিছুই তবে দেখা যায় বড় মাপের হ্যাকার হয়ে বসে আছে আমাদের স্ক্রীপ্ট ব্যবহার করে,এই হলো অবস্থা।টারমাক্স নামের আ্যপ দিয়ে লিনাক্স এর বেশ কামান্ডই রান করা যায়,আপনিই এক্সপ্লোর এর জন্য ডাউনলোড করতে পারেন ।আর কিছু কমন টুল পেয়ে যাবেন গিটহাব থেকে।(শেখার পারপাস হলে দেখিয়েন এবং ডাউনলোড করিয়েন,কারো ক্ষতি করলে ,পুলিশ নিয়ে গেলে ,আমি কিছু জানি না )
মোটামুটি যে হ্যাক গুলো বেশ প্রচলিত ,সেগুলো হচ্ছেঃ-
১।ডিকশনারি এট্যাক
২।ব্রুটর্ফোস এট্যাক(ডিকশনারি এটার মতই)
৩। আমাদের ওয়ান এন্ড অনলি "নলা হ্যাকারদের ফার্স্ট চয়েস" Phishing (ফিশিং)
৪।Key Logger (কি লগার) -এটা এখন বেশ জনপ্রিয় হচ্ছে।
আপনার দেখার সুবিধার্থে এই ছবিটি দেওয়া।চিত্রে প্রদর্শিত টুলটি হচ্ছে CUPP method( Common User Password Profiler).এটা মূলত ডিকশনারি এট্যাক এর একটি পদ্ধতি(আমি কোনো হ্যাকার নই,মাঝে মাঝে শুধু এগুলো টেস্ট করি এই আরকি)।কয়েকদিন আগে আমি এটা ছবিটি তুলেছিলাম ,পাসওয়ার্ড লিস্ট তৈরি করার সময়।
ভালো লাগলে , ধন্যবাদ

0 Comments