রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির (গভর্নিং বডি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম নামের একটি সংগঠন। কমিটির এক সদস্যের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির এক ছাত্রীকে ‘ফাঁদে ফেলে’ হয়রানি করার অভিযোগ উঠেছে।
এরপর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে সংগঠনটি এই দাবি জানিয়েছে। গতকাল বুধবার রাতে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
আরও পড়ুন
আইডিয়াল স্কুল: পরিচালনা কমিটির সদস্যের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ
আইডিয়াল স্কুল: পরিচালনা কমিটির সদস্যের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির এক সদস্য প্রতিষ্ঠানটির এক ছাত্রীকে ‘ফাঁদে ফেলে’ হয়রানি করেছেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা কমিটি। গতকাল পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
পরিচালনা কমিটির সদস্যসচিব ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি মুঠোফোনে গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য


0 Comments